মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরান ও যুক্তরাষ্ট্র শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানে বৈঠকে বসতে যাচ্ছে। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু, ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী।

এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র-ইরান ‘অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে।

ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ।

ইস্তাম্বুলে পূর্বনির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদমাধ্যম অ্যাক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদমাধ্যমটি।

জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কী হবে, তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না।

তবে বুধবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের ভেতরের মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে।

এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না, আগামী তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুদ রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে।

বিনিময়ে একটি ‘অনাক্রমণ চুক্তি’র প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষ একে অপরের ওপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ