বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর তার ফেসবুক পেজটি আর দেখা যাচ্ছে না।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ২৬ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্রমাগত সাইবার হামলায় মুফতি আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণের বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক।

তিনি বলেন, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কর্তৃপক্ষ সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

বিজ্ঞপ্তিতে এনামুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই- ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না

তিনি আরও বলেন, ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের সকল সমর্থকদের প্রতি অনুরোধ- ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক জানান, আজ আনুমানিক ২টার দিকে আমাদের এমপি প্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ অপসারণ হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলমান। আমরা ফেসবুক পেজটা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ