রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

ইরানে বিক্ষোভ: নিহতদের তালিকা প্রকাশ নিয়ে চরম বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহতদের তালিকা প্রকাশ করেছে । এ তালিকায় প্রায় তিন হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে মৃত্যুর সময়, স্থান, কারণ বা সংশ্লিষ্টদের পরিচয় উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দেশজুড়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকার সম্প্রতি অনলাইনে একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ হাজার ৯৮৬ জনের পূর্ণ নাম, পিতার প্রথম নাম এবং জাতীয় পরিচয় নম্বরের শেষ ছয় সংখ্যা রয়েছে। বাকি ১৩১ জন এখনো চিহ্নিত হয়নি। তালিকায় পুনরাবৃত্তি ও নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে সরকার একটি ওয়েবসাইট চালু করেছে। এ ওয়েবসাইটে মানুষ অনুপস্থিত নাম রিপোর্ট করতে পারবে। তবে তালিকা হালনাগাদ কবে হবে, তা এখনো স্পষ্ট নয়।

সরকার জানিয়েছে, সব নিহত দেশের সন্তান, কোনো পরিবারকে উপেক্ষিত হবে না। তবে রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করছেন। এছাড়া জাতিসংঘের বিশেষ প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইরান সরকার তাদের অভিযোগ প্রত্যাখ্যান করছে।

এদিকে, দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে বিনোদন জগতেও প্রতিবাদ দেখা দিয়েছে। অভিনেত্রী এলনাজ শাকারদোস্ট লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি আর ইরানি সিনেমায় অভিনয় করবেন না । এছাড়া তিনি ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও বর্জন করার ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি আর কখনো সেই ভূমিতে কোনো চরিত্রে অভিনয় করব না, যা রক্তের গন্ধে ভরা।

সাংবাদিকরা সরকারের কাছে জবাবদিহিতার বিষয়টি তুলে ধরেছেন। হাম-মিহান সংবাদপত্রের সাংবাদিক প্যারিসা হাসেমি বলেন, দেশটি দুর্নীতি, দারিদ্র্য, জ্বালানি ও জল সংকট, দূষণসহ নানা সমস্যা মোকাবিলা করছে, কিন্তু কেউ পদত্যাগ করেনি। তবে সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি শুধু আশা বজায় রাখার কথাই পুনরায় উল্লেখ করেছেন। এছাড়া ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা সংবাদে সাংবাদিকদের সমালোচনার অংশ কাটছাঁট করেছে।

  এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ