শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। ইসলাম ধর্মাবলম্বীরা এই মাসে দিনব্যাপী পানাহার থেকে বিরত থেকে আত্মশুদ্ধির আমল করেন। চলতি বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ আরব ও মুসলিমপ্রধান দেশে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ‘মাঝারি’ রোজা হিসেবে ধরা হচ্ছে।

কেন এবার রোজার সময় তুলনামূলক কম?

উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে রমজান পড়ছে। এই সময়ে দিনের দৈর্ঘ্য কম থাকে। তাই মাসের শুরুতে রোজার সময় কিছুটা কম, কিন্তু ধীরে ধীরে দিন বড় হওয়ায় মাসের শেষের দিকে রোজার সময় সামান্য বাড়বে।

দেশভেদে রোজার সময়ের পার্থক্য রোজার দৈর্ঘ্য নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপর।

বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে দিনের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। কিন্তু উত্তর বা দক্ষিণের দেশগুলোতে ঋতুভেদে দিনের সময়ের তফাৎ বেশি হয়।

আরব দেশ ও মধ্যপ্রাচ্য

কায়রোতে রোজার সময় মাসের শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট, শেষের দিকে ১৩ ঘণ্টার কাছাকাছি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে প্রাথমিক রোজা সময় ১২–১৩ ঘণ্টার মধ্যে।

লেভান্ত অঞ্চল ও উত্তর আফ্রিকা

লেবানন, সিরিয়া, জর্ডান ও ইরাকে একই রকম। মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়াতেও সামান্য পার্থক্য থাকলেও মোটামুটি ১২–১৩ ঘণ্টার মধ্যে রোজা থাকবে।

ইউরোপ ও উত্তর আমেরিকা

নিউইয়র্কে রোজার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৩০ মিনিট, মার্চে গিয়ে ১৩ ঘণ্টার সামান্য বেশি হতে পারে। যুক্তরাজ্য, জার্মানি ও স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে মধ্যপ্রাচ্যের তুলনায় রোজার সময় কিছুটা বেশি হবে।

চরম উত্তরের দেশগুলো

উত্তর রাশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে পূর্ববর্তী রমজানে রোজার সময় ১৬ ঘণ্টারও বেশি হয়েছে।

এমন এলাকায় মুসলমানরা সাধারণত নিকটবর্তী মধ্যম দেশ বা মক্কার সময়সূচি অনুসরণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ