বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর গুলশানে গাড়িঘষা লাগাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহফুজ্জামান সরকারকে মারধর করা হয়েছে। ইতোমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মারধরে গুরুতর আহত ওই কর্মকর্তার শরীরে ১৭টি সেলাই লেগেছে এবং তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গুলশান পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিল প্রকল্পের একটি ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ডিএমপির হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– মোরশেদ আলম, মো.বিল্লাল হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, স্বপন সরকার ও সিফাত ইউনুস লেলিন।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের সৈয়দ মোহাম্মদ ফরহাদ ঘটনার বিবরণ দিয়ে বলেন, এডিসি মাহফুজ্জামান ডিউটি শেষে বাসায় ফেরার সময় পুলিশ প্লাজার পেছনে একটি গাড়ির বিষয় নিয়ে কয়েকজনের সঙ্গে তার বাক-বিতিণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মো. মহিউদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা একটি বার থেকে মদ খেয়ে বের হয়েছিলেন। পাশাপাশি চলাচলের সময় পুলিশের গাড়ির সঙ্গে তাদের গাড়ির সামান্য ঘেঁষাঘেঁষির মতো পরিস্থিতি তৈরি হয়। তখন তারা এডিসির গাড়ি রোধ করেন। গাড়ির সামনে পুলিশের লোগো দেখে তারা উত্তেজিত হয়ে ওঠেন এবং কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।

একপর্যায়ে তারা বার থেকে আরও লোকজনকে ফোন করে ডেকে আনেন। ২০ থেক ২২ জন মিলে পুলিশ কর্মকর্তার ওপর ঝাঁপিয়ে পড়েন। মহিউদ্দিন আরও জানান, মাহফুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় ১৭টি সেলাই লেগেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, হামলাকারীরা মূলত ব্যবসায়ী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সময় তারা মদ্যপ অবস্থায় ছিলেন। গ্রেপ্তার পাঁচজন বর্তমানে থানায় আছেন এবং এই ঘটনায় জড়িত অন্যদের চিহ্নিত করতে তদন্ত চলমান রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ