মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।
 
প্রতিবেদনে বলা হয়, ইরানি সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদোলরহিম মৌসাভি এবং আইআরজিসির অ্যারোস্পেস শাখার কমান্ডার সাইয়েদ মাজিদ মৌসাভির পরিদর্শনের সময় ঘাঁটিটি উন্মোচন করা হয়।
 
তাদের এই সফরের সময় আইআরজিসির ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোর সক্ষমতা ও কার্যকর প্রস্তুতি মূল্যায়ন করা হয়। পাশাপাশি কৌশলগত ইউনিটটির অগ্রগতি ও প্রস্তুতির বিষয়ে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের অবহিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘাঁটিতে বক্তব্য দেয়ার সময় আবদোলরহিম মৌসাভি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত করার মাধ্যমে ইরান তার প্রতিরোধক্ষমতা আরও শক্তিশালী করেছে।
 
তিনি বলেন, শত্রুদের যেকোনো পদক্ষেপের জন্য আমরা প্রস্তুত। এছাড়া গত বছরের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর আমরা আমাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থানে রূপান্তর করেছি। এই নীতিতে দ্রুত ও বৃহৎ পরিসরের অভিযান, অসম যুদ্ধকৌশল এবং বিধ্বংসী সামরিক কৌশল প্রয়োগের ওপর জোর দেয়া হয়েছে।
 
এর আগে গেল রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র বরাতে জানানো হয়, মৌসাভি সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল পদক্ষেপ একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা করবে।
  
তিনি বলেন, ‘সামান্যতম ভুল ইরানকে পূর্ণ স্বাধীনতা দেবে পদক্ষেপ নেয়ার জন্য। তখন কোনো আমেরিকান নিরাপদ থাকবে না এবং এই অঞ্চলের আগুন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরও গ্রাস করবে।’

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ