বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব ৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা নতুন চাঁদাবাজ ও দখলদাররাই বাংলাদেশের ‘নতুন জালেম’: নাহিদ ইসলাম রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী

৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রামমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ আয়োজন করা হয়।

এ খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিএনপি কর্মী শহীদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগ রয়েছে। এ উপলক্ষ্যে কাজী কালেয়েতপুর এলাকায় তিনশতাধিক লোকের খাবারের আয়োজন চলছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের আগে প্রার্থীর পক্ষে বড় ধরনের খাওয়া-দাওয়া বা গণভোজের আয়োজন করা নিষেধ রয়েছে। এটি নির্বাচন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

‎সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, তিন শতাধিক লোকের জন্য ধানের শীষের প্রার্থীর পক্ষে গণভোজের আয়োজন করেন শহিদ নামে এক বিএনপি কর্মী। এটি আচরণবিধি লঙ্ঘন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ