রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

রিকশা প্রতীকে ভোট চাওয়ায় চাকরি হারালেন মাদরাসা শিক্ষক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের সালথা উপজেলায় ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর পক্ষে রিকশা প্রতীকে ভোট চাওয়ার অভিযোগে হাফেজ মো. মুকতার হুসাইন (৫০) নামে এক কওমি মাদরাসা শিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সালথা উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক নিজেই এ অভিযোগ করেন।

হাফেজ মো. মুকতার হুসাইন সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া রহমানিয়া তালতলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নগরকান্দা উপজেলার ইশ্বর্দী গ্রামে।

সংবাদ সম্মেলনে হাফেজ মুকতার হুসাইন অভিযোগ করে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মাদরাসায় নিয়মিত ক্লাস নিচ্ছিলেন।

 এ সময় মাদরাসার মোহতামিম মাওলানা হেদায়েত উল্লাহর ভাই কাইয়ুম মোল্যা এবং স্থানীয় ফজলুল মাতুব্বর মাদরাসায় এসে তাঁকে শ্রেণিকক্ষ থেকে বাইরে ডেকে নেন। পরে তারা প্রথমে তাঁর প্রশংসা করে জানতে চান, তিনি কি রিকশা প্রতীকে ভোট চাইছেন এবং হুজুরের নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন কি না।

তিনি আরও বলেন, “আমি তাদের জানাই, হুজুরকে ভালোবাসি বলেই তাঁর পক্ষে ভোট চাইছি। এ কথা বলার পর কাইয়ুম মোল্যা আমাকে অশালীন ভাষায় গালাগালি করেন এবং হুমকি দেন। পরে মাদরাসা কর্তৃপক্ষ আমার বকেয়া বেতন পরিশোধ করে আমাকে চাকরি থেকে বিদায় করে দেয়। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।”

সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে বক্তব্য দেন সালথা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আল্লামা আকরাম আলী হুজুরের পক্ষে ভোট চাওয়ার কারণে আমাদের একজন কর্মীকে হুমকি দেওয়া হয়েছে এবং তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ