রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

বিশ্ববাসী এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আমি অত্যন্ত আনন্দিত যে- অনেক দেশ এখন আন্তর্জাতিক আদালতে চলমান ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াচ্ছে। বিশ্ববাসী এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আয়োজিত ন্যাটোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

তিনি বলেন, ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো দ্বি-রাষ্ট্র নীতিতে ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসান চায়। এ ক্ষেত্রে অবশ্যই ইসরায়েলকে ১৯৬৭ সালের ফিলিস্তিনের সীমান্ত মেনে দখল করা বাকি অংশ ছেড়ে দিতে হবে।

ইসরায়েল যুদ্ধরাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে একজন স্বৈরাচার বলে অবিহিত করেন তিনি। এরদোগান বলেন, নেতানিয়াহুর সম্প্রসারণবাদী আচরণ ও বেপরোয়া নীতির কারণে ফিলিস্তিসহ গোটা অঞ্চলে অশান্তির সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের বর্বর হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের মদদে আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ লাখ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে অনাহারে দিন কাটাচ্ছেন।

সূত্র: ডেইলি সাবাহ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ