নিজস্ব প্রতিবেদক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) অধীনে অনুষ্ঠিত ‘ইলমুত তাজবিদ ওয়াল কিরাত’ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি মোতাবেক ২২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে এ ফল প্রকাশ করা হয়।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার্থীরা বেফাকের ফলাফলবিষয়ক অফিসিয়াল ওয়েবসাইট wifaresult.com-এ প্রবেশ করে তাদের ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া বেফাকের মূল ওয়েবসাইট befaqbd.org-এ দেওয়া লিংকের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি থেকে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রের দায়িত্বশীলদের কাছ থেকে সনদপত্র সংগ্রহ করতে পারবেন।
এ জন্য শিক্ষার্থীদের মূল প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র থেকেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ দেশের কওমি মাদরাসাগুলোর অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড। এর অধীনে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
এমএন/