নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী সেবামূলক কার্যক্রমের পাশাপাশি মানুষের কাছে নৈতিকতা, ইসলামের সৌন্দর্য ও শিক্ষা পৌঁছে দিতে ৭ জন দাঈ নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মানবসেবার দাওয়াহ কার্যক্রম পরিচালনা এবং উপকারভোগীদের কাছে নৈতিক ও ইসলামের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দেশের যেকোনো স্থান।
পদটির জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার থেকে ২৫ হাজার টাকা। এছাড়া থাকা-খাওয়ার ব্যবস্থা, বছরে দুটি ঈদ বোনাস এবং বাৎসরিক বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল, কামিল বা ইসলামিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে।
ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণার পাশাপাশি MS Office, Google Workspace ও AI বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। একই সঙ্গে যোগাযোগ দক্ষতায় পারদর্শী এবং মাঠপর্যায়ে দেশব্যাপী কাজ করার মানসিকতা ও শারীরিক সক্ষমতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত দাঈদের আস-সুন্নাহ ফাউন্ডেশনের অধীনে দেশব্যাপী দাওয়াহভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি মানবসেবা বিভাগের স্বাবলম্বীকরণ প্রকল্প পরিচালনা, মাঠপর্যায়ে উপস্থিত থেকে উপকারভোগীদের দ্বীনি ও নৈতিক তদারকি এবং ফাউন্ডেশনের নীতি ও আদর্শ অনুসরণ করতে হবে।
প্রাথমিক ইন্টারভিউয়ের পাশাপাশি প্রযুক্তিগত ও ইলমি যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের অংশ নিতে হবে তিন দিনের আবাসিক ক্যাম্পে। ক্যাম্পের মূল্যায়নের ভিত্তিতে ৭ জনকে এক বছরের প্রকল্পভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর চাকরি স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত গুগল ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
গুগল ফরম লিংক: https://asf.sh/DaiRecruitment