রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের নকীব প্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ আজিজীর যৌথ পরিচালনায় প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। দারসুল কোরআন পেশ করেন নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী।
এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসা।

প্রশিক্ষণ মজলিসে সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হুসাইন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মোর্শেদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, ইহতেসাবসহ সংগঠনের দায়িত্বশীলদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে ২৯ জন নকীব প্রার্থীকে নকীব হিসেবে শপথবাক্য পাঠ করান আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ