শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বিশ্ববিজয়ী হাফেজ আশরাফীকে আমিরে মজলিসের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী। বিশ্বমঞ্চে অসাধারণ এই সাফল্যের জন্য তাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরে মজলিস মাওলানা মামুনুল হক।

শনিবার (২২ আগস্ট) বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বিশ্বজয়ী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীর হাতে সম্মাননা তুলে দেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী রাজধানীর ডেমরার উত্তর সাইনবোর্ডে অবস্থিত মারকাযুল মাদীনা মাদরাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে ৬০ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

হাফেজ আশরাফীর উস্তাদ হলেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজের শিক্ষক হাফেজ মাওলানা মুফতি মুঈনুদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের হাফেজে কুরআনরা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় নিয়মিতভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে আসছেন। তাদের সাফল্যের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি আরও উজ্জ্বল হচ্ছে।

তিনি বলেন, ‘বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া এবং জাতীয় বীরের মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে বিশ্বজয়ী হাফেজরা রাষ্ট্রীয়ভাবে সেই সম্মান পাচ্ছেন না।’

মাওলানা মামুনুল হক ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীকে অভিনন্দন জানান। একই সঙ্গে তার উস্তাদ ও পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের। তাদের এই অর্জন নতুন প্রজন্মকে কুরআন হিফজ ও কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা কুরবান আলী কাসেমী, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, যুগ্মমহাসচিব মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসাবাইতুল, মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনি, সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ব কুরআন প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফীর এই অর্জন দেশের কুরআনপ্রেমী মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তার এ সাফল্য বাংলাদেশের কুরআন শিক্ষার ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার তুলে ধরেছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ