নিজস্ব প্রতিবেদক
বিদ্যমান রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে আরও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রধান অতিথি মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘কাজের ধারাবাহিকতা বজায় রেখে যুব মজলিসকে আরও শক্তিশালী হতে হবে। আমাদের কথা, কাজ ও আচরণে ইসলামের সৌন্দর্য ও আদর্শের শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তুলতে হবে।’
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ‘মজলিসে শুরা আমের ১৬তম অধিবেশন ও প্রাক্তন দায়িত্বশীল পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আল্লামা মামুনুল হক বলেন, সমাজে দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতেই বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আত