রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘এক মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হব’  রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’

নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগরকে বসবাসযোগ্য রাখতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেছেন, ‘বসবাসের অযোগ্য শহরের তালিকায় শীর্ষ তিনে থাকার জন্য ঢাকার আবহাওয়া যেন প্রতিযোগিতা করছে। পরিকল্পিত নগর ব্যবস্থাপনার অভাবে স্বপ্নের নগরী দিন দিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

রোববার (২৩ আগস্ট) হাজারীবাগ থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত তৃণমূল দায়িত্বশীলদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। অজান্তেই মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এসব ক্ষতিকর উপাদান। সচেতন নগরবাসী স্বাভাবিক ও নিরাপদ জীবনের আকুতি জানাচ্ছেন। তাদের নিরাপদ পরিবেশে বসবাসের সুযোগ করে দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

তিনি বলেন, ‘নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে।’
পলিথিন নিষিদ্ধের ঘোষণা বারবার দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব সোনালি আঁশ পাটের ব্যবহার বাড়াতে রাষ্ট্রীয়ভাবে জনসচেতনতা তৈরির পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, ঢাকা মহানগরকে নিয়ে তাদের দীর্ঘমেয়াদি, সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, একটি দেশের রাজধানী যেভাবে পরিকল্পিত হওয়ার কথা, তার সামান্য অংশও ঢাকায় বাস্তবায়িত হয়নি। এভাবে চলতে থাকলে জনগণ ও দেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর অভিযোগ, এসব সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নিয়ে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিচ্ছে।

তিনি বলেন, ‘জোর করে মানুষকে দাবিয়ে রাখা যায় না। যেকোনো সময় আন্দোলনে আপনাদের মসনদও নড়ে উঠতে পারে।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য শাইখ নূরুল বশর আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতি ওমর ফারুক, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মুহাম্মাদ আবু হানিফসহ হাজারীবাগ থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতারা।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ