শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই গণঅভ্যুত্থান’-এ মাদরাসা শিক্ষার্থীদের অবদান ও তাদের স্বীকৃতি নিয়ে আগামী ২২ আগস্ট স্মরণসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা ও অবদান তুলে ধরার পাশাপাশি তাদের যথাযথ স্বীকৃতির বিষয়টি স্মরণসভায় গুরুত্ব পাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আন্দোলনে তাদের ভূমিকার বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ