বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

পর্যাপ্ত পানি খাওয়ার পরেও পানিশূন্যতা হচ্ছে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বৃষ্টি কিংবা গরমে দিনে শরীরে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি বেশি থাকে। অতিরিক্ত গরমে বার বার ঘাম বের হওয়ায় শরীরে পানিশূন্যতা দেখা দেয়। অন্যদিকে বর্ষার আর্দ্রতায় ঘামের মধ্যে দিয়ে শরীরের পানি বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়। এ পরিস্থিতিতে গ্রীষ্ম ও বর্ষায় পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

তবে কখনও সারা দিনে ৩/৪ লিটার পানি খাওয়ার পরেও ডিহাইড্রেশন দেখা দেয়। এতে মাথা ঘোরা, ক্লান্তি, মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া থেকে শুরু করে বমি ভাবের মতো লক্ষণগুলি ফুটে ওঠে। এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে দেখা যায়। 

শুধু পানি পান করলেই শরীরের হাইড্রেশন বজায় থাকবে এমন ভাবা ঠিক নয়। সাধারণ পানি খুব সহজেই শরীর গ্রহণ করে ঘাম ও মূত্রের মাধ্যমে দ্রুত নিঃসরণ করে দেয়। কিন্তু শরীরে হাইড্রেশন বজায় রাখার জন্য শুধু পানি যথেষ্ট নয়। বরং পুষ্টিবিদদের মতে, পানির সঙ্গে লেবু বা পুদিনা পাতা মেশালে তা শরীরের ইলেকট্রোলাইটের মাত্রা বজায় রাখে। এতে শরীরে পানির ধারণক্ষমতাও বাড়ে। সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইডের মতো

ইলেকট্রোলাইটগুলো কোষের ভিতরে এবং বাইরে পানির ভারসাম্য বজায় রাখতে সহায়ক হয়। এতে শরীরে শক্তি বাড়ে। একইসঙ্গে প্রস্রাবের পরিমাণ কমে। 

সারা দিনে আপনি কতটা পানি পান করছেন,কীভাবে পান করছেন এটাও গুরুত্বপূর্ণ। সাধারণ জলের পরিবর্তে ডাবের পানি পান করতে পারেন। এতে শরীরে পানি ও খনিজের ভারসাম্য বজায় থাকে। একইসঙ্গে ফলের রস, ফল ও সবজি প্রভৃতি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। তাই, শুধু পানি পান,হাইড্রেট থাকতে অন্যান্য খাবারও খাদ্যতালিকায় যুক্ত করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ