শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফের জানাজা রাজধানীর মান্ডায় অনুষ্ঠিত হবে। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টায় মারকাজুল উলুম মান্ডা মাদরাসা প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হবে। তিনি এই মাদরাসার শাইখুল হাদিস পদে অধিষ্ঠিত ছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা জুবাইর আহমদ আশরাফ। আগামীকাল রোববার বাদ জোহর কুমিল্লা সদর ধনুয়াখলা গ্রামে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

মাওলানা জুবাইর আহমদ আশরাফের ভাগিনা মাওলানা কাওসার জামিল আওয়ার ইসলামকে জানান, বিকেলে বাসায় অসুস্থতা অনুভব করলে তিনি নিজেই স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানে নিজেই জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখাতে যান। জরুরি বিভাগেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছেন।

মাওলানা জুবাইর আহমদ আশরাফ শীর্ষ আলেম লেখক ও গবেষকদের একজন। তিনি রাজধানীর মুগদায় একটি মাদরাসার শাইখুল হাদিসের দায়িত্বে ছিলেন। বেফাকের বই সম্পাদনা কাজেও যুক্ত ছিলেন। লেখালেখি ও সাহিত্য সাধনায় তাঁর দীর্ঘ ত্যাগ রয়েছে।

বাংলা ভাষা বিজ্ঞানী ও পণ্ডিত ড. কাজী দীন মুহাম্মদের সান্নিধ্যে থেকে তিনি বাংলা ভাষা চর্চা করেছেন। বাজারে তাঁর বেশ কয়েকটি বই রয়েছে। তরুণ লেখদের কাছেও তিনি বেশ সমাদৃত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ