মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


নীতিমালা অনুযায়ী ইমাম-মুয়াজ্জিন কার বেতন কত হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরকারি ও মডেল মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ‘জাতীয় বেতন স্কেল ২০২৫’ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। সদ্য প্রকাশিত সরকারি গেজেটে তাদের বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরাসরি সরকার পরিচালিত মসজিদ (যেমন: বায়তুল মোকাররম) এবং দেশব্যাপী নবনির্মিত ৫৬০টি মডেল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা এই সুবিধার আওতায় আসবেন। তাদের বেতন-ভাতা সরাসরি সরকারি তহবিল বা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করা হবে। তবে বেসরকারি বা স্থানীয় মসজিদগুলোর কর্মীদের বেতন দেওয়ার দায়িত্ব আগের মতোই সংশ্লিষ্ট মসজিদ কমিটির হাতে থাকবে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, মসজিদের জনবলকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় সুনির্দিষ্ট গ্রেড ও বেতন কাঠামোতে বিন্যস্ত করা হয়েছে। সিনিয়র পেশ ইমামদের ৫ম গ্রেডভুক্ত করা হয়েছে, যার বেতন স্কেল ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। পেশ ইমামরা থাকবেন ৬ষ্ঠ গ্রেডে, তাদের স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। এছাড়া ইমামরা ৯ম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বে