বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রাতে কখন খাবার খাবেন? রাসুল (সা.)-এর নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাবার আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিয়মিত খাবার গ্রহণের মাধ্যমেই আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তবে অনেক সময় আমরা খাবারের বিষয়ে অবহেলা করি, যা শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ইসলাম এই বিষয়ে আমাদের সতর্ক করেছে এবং সুস্থ জীবনযাপনের জন্য পরিষ্কার নির্দেশনাও দিয়েছে। এমনকি হাদিসে বলা হয়েছে, নিয়ম মেনে খাওয়াও একটি ইবাদত, যার জন্য আল্লাহ সওয়াব দান করেন।

আমাদের সমাজে কেউ তিন বেলা, কেউ দুই বেলা খাবার খান। সকালের নাশতা কেউ ভারী, কেউ হালকা খান। তবে প্রায় সবাই দুপুর ও রাতে ভারী খাবার গ্রহণ করেন। ইসলামেও রাতের খাবারকে গুরুত্ব দেওয়া হয়েছে। জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, “রাতের আহার ত্যাগ কোরো না, যদিও তা এক মুঠো খেজুরই হয়। কারণ রাতের আহার না করা মানুষকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দেয়।” (ইবনে মাজাহ: ৩৩৫৫, তিরমিজি: ১৮৫৬)

তাহলে, রাতের খাবারের সঠিক সময় কখন? বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, রাতের খাবার গ্রহণের সবচেয়ে ভালো সময় হলো রাতের প্রথম ভাগে—সন্ধ্যার পরপরই। তারা বলেন, সাধারণত রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে খাবার খাওয়া উত্তম। এরপর ভারী কিছু খাওয়াকে নিরুৎসাহিত করা হয়।

অনেক গবেষক মনে করেন, ঘুমাতে যাওয়ার অন্তত দুই ঘণ্টা আগে খাবার খাওয়া উচিত। এতে খাবার সহজে হজম হয়, গ্যাস্ট্রিক, বুক জ্বালা, কিংবা অনিদ্রার সমস্যা দেখা দেয় না। কারণ খেয়ে সঙ্গে সঙ্গেই ঘুমাতে গেলে খাবার পুরোপুরি হজম হতে পারে না, যা দেহের জন্য ক্ষতিকর।

রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা

এই বিষয়গুলো আমরা রাসুল (সা.)-এর জীবন থেকেও শিখতে পারি। অনেক হাদিসে রয়েছে, তিনি এশার নামাজের আগে কিংবা ঠিক পরে রাতের খাবার খেতে উৎসাহ দিতেন।

ইমাম বুখারি (রহ.) তার গ্রন্থে একটি অধ্যায়ে উল্লেখ করেন, “যখন এশার নামাজের ইকামত হয় এবং খাবার প্রস্তুত থাকে, তখন আগে খাবার খেয়ে নেওয়া উচিত।” (সহিহ বুখারি: ৫০৬৯)

সুস্থতা ও সুন্নাহর আলোকে, রাতের খাবার সন্ধ্যার পর পরই খাওয়া সর্বোত্তম। এতে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি সুন্নতের উপর আমলও হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ