বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

গ্রীষ্মে কোন সময়ে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাঁটা শরীরের জন্য উপকারী। নিয়মিত হাঁটলে মানসিক চাপ কমে। ওজনও কমে। অনেকেই আছেন ঘাম হওয়ার কারণে গরমকালে হাঁটতে পছন্দ করেন না। কিন্তু শরীর সুস্থ রাখতে গরমের দিনেও নিয়মিত হাঁটা দরকার।

গরমকালে যেহেতু তাপমাত্রা বাড়তে থাকে এ কারণে পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে শরীরে পানির পরিমাণ কমতে থাকে। আবার বেশি রোদে হাঁটলে শরীর ক্লান্ত লাগে। বিশেষজ্ঞদের মতে,গরমকালে ভোরবেলা অর্থাৎ যখন পরিবেশ ঠান্ডা ও শীতল থাকে তখন হাঁটতে যেতে পারেন। ভোর পাঁচটা থেকে সাতটার মধ্যে হলে ভালো। এসময় সূর্যের আলো উঠলেও খুব বেশি গরম লাগবে না । শরীরে ভিটামিন ডিয়ের ঘাটতিও পূরণ হবে। 

গরমের দিন ৩০ মিনিট হাঁটতে পারেন। নিয়মিত হাঁটতে হাঁটতে হাঁটার সময় বাড়াতে পারেন। তারপর ধীরে ধীরে আধঘন্টা থেকে এক ঘন্টা হাঁটতে পারেন। তবে বেশি ক্লান্ত লাগলে আর হাঁটবেন না। তবে ক্লান্তভাব কমাতে নিয়মিত হাঁটার অভ্যাস রাখতে হবে। 

 

নিয়মিত হাঁটলে যেসব উপকারিতা পাওয়া যায়-

মানসিক চাপ কমে : সকালে হাঁটার অনেক উপকারিতা রয়েছে। এতে শরীর সুস্থ থাকে। মনে রাখবেন, প্রতিদিন সকালে ঠান্ডা পরিবেশে হাঁটলে শরীর সতেজ থাকবে। মানসিক চাপ কমবে। সারাদিন কাজের জন্য অনেক এনার্জি পাবেন।

শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন: সকালে নিয়মিত হাঁটলে শরীর সুস্থ থাকবে, বড় বড় রোগের ঝুঁকি কমবে। শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। 

ওজন কমবে: নিয়মিত হাঁটলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। মনে রাখবেন, খুব জোরে হাঁটলে শরীর থেকে ক্যালোরি কমতে থাকবে। এতে ওজনও ধীরে ধীরে কমতে থাকবে। 

হৃদরোগের ঝুঁকি কমে: সকালবেলা নিয়মিত হাঁটলে হৃদরোগের ঝুঁকি কমে। রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। 

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে: প্রতিদিন সকালবেলা হাঁটলে রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। কোনও রকম ফ্লু সহজে আক্রান্ত করতে পারবে না। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ