বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

খাওয়ার পর কত সময় নিয়ে হাঁটবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

খাওয়া দাওয়ার পর সচল থাকলে শরীরও ভালো থাকে। খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সারাদিন পরিশ্রমের পর বাড়ি ফিরে কোনও মতে খেয়েই ঘুমিয়ে পড়েন অনেকে। তবে পেটভরে খেয়েই ঘুমিয়ে পড়ার এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়।

চিকিৎসকদের মতে, খাওয়ার পরপরই ঘুমানো ঠিক নয়। দুপুর হোক কিংবা রাত, পেটভরে খেয়ে বেশ কিছুক্ষণ সচল থাকা জরুরি। তাই খাওয়ার পর অন্তত ১০ মিনিট হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হজমের সমস্যাও একেবারেই হয় না বললেই চলে। পেটভরে খাওয়ার পর ১০ মিনিট হাঁটার অভ্যাসে বদলে যেতে পারে জীবন।

* খাওয়ার পর ১০ মিনিট হাঁটলে উচ্চ রক্তচাপের মাত্রাও কমে। রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন, খাওয়ার পর হাঁটাহাঁটি করলে সুস্থ থাকা সম্ভব। অনেক সময়ে নিয়ম করে হাঁটার অভ্যাসেও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে।

* ভারী খাবার খাওয়ার পরে শুয়ে পড়লে বদহজমের আশঙ্কা থাকে। বরং যদি হাঁটা যায়, তা হলে হজমশক্তি বাড়ে। সেই সঙ্গে বদহজম বা গ্যাস্ট্রিকের ঝুঁকিও কমে।

* হাজার চেষ্টা করেও মেদ জমা আটকাতে পারছেন না? খাওয়ার পর ঘুমিয়ে পড়লেই সমস্যা আরও বাড়বে। তাই খাওয়ার পরে অন্তত ১০ মিনিট হাঁটুন।

* খাবার থালায় যদি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, ক্যালোরিযুক্ত খাবার রাখেন, তা হলে কিন্তু হাঁটার বিকল্প আর কিছুই হতে পারে না। পেটের মেদ কমবে এই একটি উপায়েই।

* ডায়াবেটিকে ভুগছেন যারা, তাদেরও খাওয়ার পর নিয়ম করে অন্তত ১০ মিনিট হাঁটা উচিত। কারণ খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, হাঁটলে তা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ