শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে ধর্মীয় প্রতিষ্ঠানে জবাবদিহি ও ন্যায়বিচারের প্রয়োজন দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ

দিল্লিতে বাড়ির সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় এক বিজেপি নেতাকে। তার নাম জিতু চৌধুরী।

গতকাল বুধবার রাত ৮টার দিকে দিল্লির ময়ূর বিহার এলাকায় এই ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় জিতুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, ময়ূর বিহারের সি-ওয়ানে ভিড় দেখে দাঁড়ায় তাদের টহলদারী ভ্যান। এসময় দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছন একজন। তাকে ঘিরেই স্থানীয় লোকজনের ভিড়।

পরে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির নাম জিতেন্দ্র ওরফে জিতু চৌধুরী। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে কয়েকটি ফাঁকা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। রাজনৈতিক কারণ না কি ব্যক্তিগত শত্রুতা। কেন জিতুকে এ ভাবে খুন হতে হলো তা তদন্ত করে বের করার চেষ্টা করছে পুলিশ। সুত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ