শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

সাড়ে ৬ মাসে পবিত্র কোরআন হাফেজা হলো ২ বোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীতে হুমায়রা ইসলাম তানহা (৮ বছর ৯ মাস) ও তানজিন ইসলাম জিদনী (১০ বছর ১১ মাস) নামে আপন দুই বোন মাত্র সাড়ে ছয় মাসে পবিত্র কোরআনের হাফেজা হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জানা গেছে, ঢাকার মিরপুর পল্লবী-১২ এলাকার তামিরুন নিসা সিদ্দিকিয়া বালিকা মাদরাসায় ২০২৫ শিক্ষাবর্ষে তারা একই দিনে হিফজ শুরু করে আল্লাহর বিশেষ রহমতে একই দিনে তা সম্পন্ন করে।

হুমায়রা ও তানজিন নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের সৌদি আরব প্রবাসী নজরুল ইসলামের কন্যা।

এ বিষয়ে মাদরাসার প্রধান শিক্ষিকা মুহতারামা রাবেয়া হাসান গণমাধ্যমকে বলেন, “হুমায়রা ও তানজিন দুই বোনই অত্যন্ত মেধাবী ও মনোযোগী ছাত্রী। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা খুব অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদরাসার জন্য গর্বের বিষয় এবং পুরো সমাজের জন্য এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন, “এই অর্জন প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, আন্তরিক প্রচেষ্টা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা থাকলে অল্প বয়সেই বড় সাফল্য অর্জন সম্ভব।”

শেষে তিনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন হুমায়রা ইসলাম তানহা ও তানজিন ইসলাম জিদনীকে পবিত্র কোরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দান করেন, তাদের ইলম ও আমলে বরকত দান করেন এবং দ্বীন ও মানবতার খেদমতে কবুল করে নেন—এ কামনাই করেছেন তাদের পরিবার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ