মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

লেবানন সম্পর্কে মার্কিন নীতি হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবানন সম্পর্কে মার্কিন সরকার যে শত্রুতার নীতি অনুসরণ করছে তা হিজবুল্লাহকে দুর্বল নয় বরং শক্তিশালী করছে বলে জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।
লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানান হাসান নাসরুল্লাহ।

গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত থেকে টেলিভিশনের মাধ্যমে দেয়া বক্তৃতায় হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া প্রকাশ্যে লেবাননের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন ভূমিকার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেয়ারও কথা বলেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা লেবাননের বিরুদ্ধে যে সমস্ত বিধি নিষেধ আরোপ করার চেষ্টা করছে তা ব্যর্থ হবে। এ অবস্থায় আমার উপদেশ হচ্ছে লেবাননের বিরুদ্ধে আমেরিকার এই শত্রুতার নীতি বাদ দেয়া উচিত।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ করে বলেন, মানবাধিকার বিষয়ে আপনি কোনো বক্তব্য দেবেন না কারণ আপনার দেশ সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। আপনার দেশ মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ পরিচালনার জন্য অর্থ যোগান দিয়েছে।

গত সপ্তাহে সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শেয়া বলেছিলেন, লেবাননের সরকারে হিজবুল্লার অংশগ্রহণের কারণে ভীষণভাবে উদ্বিগ্ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ