সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইমরান খানের জানাজার ভিডিও ভাইরাল, তোলপাড়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি পাকিস্তানে টুইটার ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে বেশ তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটি সরকারকে খানিক ভাবিয়ে তুলেছে।

ভিডিওটিতে দেখা যায়- পেশওয়ারের কোন এলাকায় এক যুবকের জানাজায় অনেক মানুষ অংশ নিয়েছে। জানাজা নামাজের এ দৃশ্যটি মূলত একটি নাটকের। কিন্তু ভিডিওতে দেখা যায় জানাজা পড়া হচ্ছে ইমরান খানের। নায়কের চেহারা পরিবর্তন করে ইমরান খানের চেহারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জনগণ।

সম্প্রতি পাকিস্তানে দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে বিক্ষুব্ধ হয়ে জনগণ এ ভিডিওর মাধ্যমে তাদের আক্রোশের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

আটার মূল্য ধরা-ছোয়ার বাইরে হওয়ায় গরীবের মুখে দু'বেলা রুটি জোটা কষ্টকর হয়ে পড়েছে। তাই জনগণ বিভিন্নভাবে সরকারের উপর তাদের ক্ষোভ প্রকাশ করছে।

সরকারের পক্ষ থেকে বারবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হলেও জনগণ এখন পর্যন্ত এর কোন সুফল পাচ্ছেনা।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি সম্প্রতি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে দুর্নীতি আরো বৃদ্ধি পাবার কথা জানিয়েছে। কিন্তু সরকার তা প্রত্যাখ্যান করেছে।

https://www.facebook.com/RafiqKhanYousafzaiOfficials/videos/152909702800399/

ডেইলি পাকিস্তান অবলম্বনে নুরুদ্দিন তাসলিম 

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ