বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা'র সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহ'র পক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকাল ৫ টায় নিউমার্কেট এলাকায় দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।

মুফতী আমানুল্লাহ'র পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও খুলনা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন খুলনা শহরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেট , চাউল পট্রি, খ্রিস্টান পাড়া, ময়লাপোতা,  থেকে টেক্সটাইল মিল পর্যন্ত জনসংযোগ করেন। জনসংযোগ কালে হাতপাখা মার্কা সর্বসাধারণের ভালোভাসায় সিক্ত হন।

প্রচারণা শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে  তিনি হাতপাখার জন্য সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে,নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন খুলনাকে আধুনিক নগরী গড়তে হাতপাখার প্রার্থী কাজ করে যাবেন। শিক্ষাবান্ধব, মাদকমুক্ত সমাজ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুর রশিদ, মোঃ নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, মোঃ শাহ জালাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ