রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

ব্রাহ্মণবাড়িয়া মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার দাবি বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় তাহাফফুজে খতমে নবুওয়াত মাদরাসায় কাদিয়ানীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের নেতৃবৃন্দ।

আজ বুধবার বেফাকের অফিসে আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে এক জরুরী বৈঠকে নেতৃবৃৃন্দ এ দাবি জানান।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, মাদরাসা দখলের উদ্দেশ্যে ইসলাম, মুসলমান ও নবীর দুশমন কাদিয়ানীরা ছাত্র ও ওলামায়ে কেরামের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা কোন ভাবেই বরদাশত করা যায় না।

সরকারের প্রতি দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ অমানবিক হামলার দায়ে জড়িত সন্ত্রাসী কাদিয়ানীদের অনতিবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় না আনলে দেশব্যাপী আন্দোলনে তৌহিদী জনতা ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে এবং ইসলাম ও মুসলমানের ঈমান আকিদা হেফাজতের স্বার্থে অবিলম্বে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি ফয়জুল্লাহ, মাওলানা ছফিউল্লাহ (পীরজংঙ্গী), মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস,  মাওলানা মাহফুজুল হক, মুফতি নূরুল আমীন, মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ