শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন।

এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ শনাক্ত করেছেন।

ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।

তিনি বর্তমানে শঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ