রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্প ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার

রাশিয়া ও তুরস্কের আবেদনে যুদ্ধবিরতিতে সম্মতি লিবিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় জোট সরকার রাশিয়া ও তুরস্কের আবেদনে যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছে।

আল-আরাবিয়া জানায়, এ সপ্তাহের শুরুতে, লিবিয়া জাতীয় সেনাবাহিনীর কমান্ডার খলিফা হাফতার জিএনএ সরকারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে যুদ্ধবিরতি কার্যক্রমের ঘোষণা দিয়েছেন।

জিএনএর প্রধানমন্ত্রী ফয়সাল সিরাজ এক বিবৃতিতে বলেন, তুর্কি রাষ্ট্রপতি রজব তাইয়িব এরদোগান এবং রাশিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে জিএনএ বাহিনী অন্যান্য শিবিরের যে কোনও আক্রমণ ও আগ্রাসনের প্রতিক্রিয়া জানাতে "আইনগত অধিকার" সংরক্ষণ করে।

এর আগে, খলিফা হাফতারের নেতৃত্বে লিবিয়া জাতীয় সেনাবাহিনী (এলএনএ) যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। কিন্তু অন্য পক্ষ (জাতীয় জোটের সরকার) যদি যুদ্ধবিরতি অনুসরণ করে, তবে যুদ্ধ হবে বলেও জানিয়েছিলো তারা। এ ঘোষণার আগে শনিবার জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছিলেন, শান্তির জন্য লিবিয়ায় বার্লিনে আলোচনা হবে।

জাতীয় সেনাবাহিনী, লিবিয়ার ফিল্ড মার্শাল খলিফা হাফতারের নেতৃত্বে, ২০১২ সালের এপ্রিল থেকে ত্রিপোলি দখলের জন্য প্রধানমন্ত্রী ফয়সাল সিরাজের নেতৃত্বে মিলিশিয়া ও স্বাধীনতাকামীদের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে।

আল-আরাবিয়া থেকে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ