রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম ও উপদেষ্টা পরিষদের তালিকায় রয়েছেন যারা সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, পাবে যেসব শিশু পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড প্রায় ১৬ কোটি টাকা জাকাতভোগীদের ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ১ হাজারের বেশি বেসামরিক নিহত ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ভেনেজুয়েলার ভূমিকম্প: ধ্বংসস্তুপ থেকে ৩২ ঘণ্টা পর ১৮ দিনের নবজাতক উদ্ধার মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন এই  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন উর্দুর।

পাক-কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মাগরিবের নামাজ চলাকালীন ওই মসজিদে বোমা বিস্ফোরণ হয়। এতে ওই মসজিদের ইমাম ও একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ ১৫ জন নিহত হন। এছাড়া এতে  অনেকের হতাহতের খবর পাওয়া গেছে। হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় জানায়, বেলুস্তানের নিরাপত্তা বাহিনী ঘটনা স্থলে পৌঁছেছে এবং পুলিশের সঙ্গে একযোগে অভিযান শুরু করেছে।

এই হামলা দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী কামাল খান ও স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাংরোভ এঈ হামলার নিন্দা জানিয়েছেন এবং হতাহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এর আগে ৭ জানুয়ারি কোয়েটা শহরে এক বিস্ফোরণে ২ জন নিহত হন।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, ইন্ডিয়া টুডে।

-বিএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ