শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ পানিতে ডুবে মারা যাওয়া চার মাদরাসাছাত্রীর কবর হলো পাশাপাশি বিলে গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু

সুখময় জীবন লাভ শুধুমাত্র কবরেই সম্ভব: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুখময় জীবন লাভ করা শুধুমাত্র কবরেই সম্ভব বলে মন্তব্য করেছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, শৈশবে পড়ালেখার জীবনে স্বপ্ন দেখতাম, এরপরে পড়ালেখা শেষে যখন বড় হব, তখন হাসি-খুশির জীবন লাভ করব, কিন্তু আজ পর্যন্ত বাস্তব জীবনে প্রকৃত সুখের দেখা পাইনি। পৃথিবীতে সুখ ও স্বাচ্ছন্দময় জীবনের গল্প শুধু রূপকথায়ই শোনা যায়। সত্যিকারের সুখময় জীবন লাভ করা শুধুমাত্র কবরেই সম্ভব।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘স্কিলড পাকিস্তান’ এর উদ্বোধন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এদিকে অনলাইন গণমাধ্যমে প্রকাশের পরই ইমরান খানের এই কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। তার এই বক্তব্যকে ঘিরে অনলাইন এক্টিভিস্টগণের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ইতিবাচকের তুলনায় তারা নেতিবাচক মন্তব্য করেছেন বেশি। হেনা ভাট নামের একজন লিখেছেন, দায়িত্ব সামলাতে না পেরে তিনি এখন এসব কথা বলছেন।

নায়লা মুনির মন্তব্য করেছেন, যুবকদের চাকরি দিতে না পেরে ইমরান খান এই কথা বলেছেন।

ডেইলি পাকিস্তান অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ