১৮১১ সালের কথা। গোটা ভারতবর্ষ তখন ইংরেজদের হাতে পরাধীন। নিজেদের শাসন ক্ষমতা হারিয়ে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা চরম নির্যাতিত, নিপীড়িত। ইংরেজদের কাছে তারা ধর্মীয় আগ্রাসন, অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক ও শিক্ষা-সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। অপরদিকে উম্মাহর চির স্বাধীনতাকামী আলেম সমাজ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় রত। বৃটিশ বেনিয়াদের বিরুদ্ধে তারা প্রাণপন লড়াই করছিলেন নিজেদের শক্তি-সামর্থের শেষ বিন্দুটুকু দিয়ে।
এমনই এক সংকটময় মুহূর্তে ভারতবর্ষের মুসলমানদের আশার আলো হয়ে উত্তর প্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত ‘নানুতা’ নামক প্রত্যন্ত একটি গ্রামে জন্মগ্রহণ করলো চাঁদের মতো ফুটফুটে এক শিশু। শিশুটির যখন তিন বছর বয়স, তখন একদিন দোয়া ও বরকত লাভের উদ্দেশ্যে তাকে সে যুগের বিখ্যাত বুযুর্গ, আজাদি আন্দোলনের সিপাহসালার হযরত সাইয়েদ আহমদ শহীদ রহ.-এর কোলে তুলে দেওয়া হয়। হযরত সাইয়েদ আহমদ শহীদ রহ. শিশুটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন এবং বরকতস্বরূপ তাকে বাইয়াত করে নেন।
মাত্র ৩ বছর বয়à¦