রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মঙ্গলবার তিন জেলায় ৫টি গণসমাবেশে বক্তব্য দেবেন ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে পাঁচটি গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

সোমবার (২৪ নভেম্বর) দলের প্রচার সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গণসমাবেশগুলোর সময় উল্লেখ করে বলা হয়-

১. নরসিংদী-৩ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে সকাল নয়টা থেকে শিবপুর সরকারি কলেজ মাঠে।

২. কিশোরগঞ্জ-২ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে সকাল নয়টা থেকে কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে।

৩. কিশোরগঞ্জ-১ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে দুপুর বারোটা থেকে হোসেনপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

৪. ময়মনসিংহ-৯ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে বাদ জোহর থেকে নান্দাইল চন্ডিপাশা হাইস্কুল মাঠে।

৫. ময়মনসিংহ-৪ নির্বাচনী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা শাখার উদ্যোগে বাদ আসর থেকে ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ