বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক হলেন মুফতি এনায়েতুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রথম সারির অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সিনিয়র আলেম সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ।

সোমবার (২৪ নভেম্বর) তিনি পদোন্নতির চিঠি পেয়েছেন। ২২ নভেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। এতদিন তিনি পোর্টালটির সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি সিনিয়র সহসম্পাদকের দায়িত্ব পালন করেন।

মুফতি এনায়েতুল্লাহ নিজেই এই খবর আওয়ার ইসলামকে নিশ্চিত করেন। পদোন্নতি পাওয়ায় তিনি বার্তা২৪ ডটকম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

মাদরাসায় পড়াশোনা করে যারা সাধারণ ধারার সাংবাদিকতায় নিজেকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন তাদের অন্যতম মুফতি এনায়েতুল্লাহ। কওমি মাদরাসায় পড়াশোনার পরও তিনি মূলধারার বেশ কিছু গণমাধ্যমে কাজ করেছেন।

মুফতি এনায়েতুল্লাহ রাজধানীর আরজাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন। তিনি দৈনিক সমকাল, দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক জাগো প্রহরী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৭ সালে আলমগীর হোসেনের হাত ধরে বার্তা২৪ ডটকম শুরু হলে তিনি পোর্টালটিতে যোগ দেন। মাঝে কয়েক বছর তিনি দৈনিক দেশ রূপান্তরে ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। পরে তিনি আবার বার্তা২৪ ডটকমে ফিরে আসেন।

সিনিয়র এই আলেম সাংবাদিক সাংবাদিকতার বাইরেও একজন লেখক ও কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি।

মুফতি এনায়েতুল্লাহ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামেরও অন্যতম উপদেষ্টা। তাঁর এই পদোন্নতিতে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সম্পাদক হুমায়ুন আইয়ুবসহ আওয়ার ইসলাম পরিবারের সদস্যরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ