দেশের শীর্ষস্থানীয় আলেম মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া প্রতিষ্ঠিত জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের তাইসির থেকে তাকমিল (দাওরায়ে হাদিস) পর্যন্ত সকল বিভাগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম ও দেশের প্রখ্যাত আলেম মুফতী মুহাম্মাদ ইয়াহইয়া জানান, আমাদের জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা.-এ (১৪৪৭-৪৮) হিজরি শিক্ষাবর্ষে জামেআর কিতাব বিভাগে সীমিত সংখ্যক ছাত্র ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও জানান, আগামি ৭ই শাওয়াল, সকাল ৭টা থেকে যথারীতি ফরম বিতরণ শুরু হয়ে ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরে ১০ই শাওয়াল আমাদের ইফতিতাহি