রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রার্থীকে বহিষ্কার করল বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিকভাবে মনোনীত কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনের প্রার্থী মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরকে সংগঠনের গঠনতন্ত্রের ৩০ ধারা মোতাবেক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ কর্তৃক সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ তাঁর ওপর অর্পিত যাবতীয় সাংগঠনিক দায়িত্ব থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাওলানা খায়রুল ইসলাম ঠাকুরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কোনো পর্যায়ের নেতাকর্মীকে নির্বাচনসংক্রান্ত কিংবা সাংগঠনিক কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হলো।

সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ–৪ (অষ্টগ্রাম–ইটনা–মিঠামইন) আসনে বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের স্বীকৃত কোনো প্রার্থী নেই। ‘১০ দলীয় নির্বাচনি ঐক্য’-এর পারস্পরিক সমঝোতা অনুযায়ী এ আসনটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য নির্ধারিত।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ