মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭

শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান পবিত্র শবে বরাত আজ সিলেট-৬ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ জমিয়তের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের কাছে কাবার গিলাফের কাপড় পাঠানো হয়েছিল আগের চেয়ে চাঁদা বেড়েছে, পাথরের ন্যায্যমূল্য পাচ্ছে না শ্রমিকরা :হাসনাত আব্দুল্লাহ ভালো নেতা ও নীতি ছাড়া জাতির মুক্তি নাই: পীর সাহেব চরমোনাই  কানাইঘাট-জকিগঞ্জকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলব: মুফতি আবুল হাসান সিলেট-৩ আসনকে আধুনিক ও জুলুমমুক্ত জনপদ হিসেবে গড়ব: মাওলানা রাজু বিশ্ব মুসলিমকে শবে বরাতের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার সাগরে ভাসমান গুদাম বানিয়ে রমজানের পণ্যে মূল্যবৃদ্ধির চেষ্টা, দুদকের অভিযান

মাটিরাঙ্গা দারুল বানাত মাদরাসা ছাত্রীদের হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, 
খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির মাটিরাঙ্গা দারুল বানাত (বালিকা) মাদ্রাসার  ছাত্রীদের হিফজেরনন ছবক প্রদান ও হিফজ সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪মে)বাদ আছর মাদ্রাসায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ কারী হারুনুর রশিদ আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কাজী সলিমুল্লাহ।

অনুষ্ঠানে হিফজের সবক গ্রহণ করেন মোসাম্মৎ সুমাইয়া আক্তার ও মোসাম্মৎ আফিফা জান্নাত এবং হিফজের সমাপনী সবক শুনান মোছাম্মৎ মিলিমা জাহান।

বক্তাগণ বলেন ,বর্তমানে মাটিরাঙ্গা উপজেলায় ছেলেদের জন্য দ্বীনি শিক্ষার ব্যবস্থা থাকলেও মেয়েদের জন্য মানসম্মত আধুনিক প্রতিষ্ঠান নেই । মাওলানা আখতারুজ্জামান ফারুকীর তত্ত্বাবধানের পরিচালিত মাটিরাঙ্গা দারুল বানাত (বালিকা) মাদ্রাসা ইসলামের ফরজ বিধান পর্দার বিধান পালন করে মেয়েদের জন্য দ্বীনি শিক্ষার এই সুন্দর উদ্যোগকে সকলে সাধুবাদ জানান। পরে ইসলাম ,দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ