বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| নুর আলম সিদ্দিকী ||

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ৮ এপ্রিল।

ফলাফল দেখার পর যদি কারো ফলাফলে কোন অসঙ্গতি পরিলক্ষিত হয় তাহলে পরীক্ষার্থীগণ নিয়ম অনুসরণ করে ফলাফল নজরে সানীর আবেদন করতে পারবেন।

প্র্রতিবেদন লেখা পর্যন্ত তাকমিলের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি আছে মাত্র  ৩ দিন  ৯ ঘণ্টা  ৫৩ মিনিট  ৫১ সেকেন্ড।

জানা যায়, ফলাফল নজরে সানীর আবেদনের ক্ষেত্রে বোর্ডের নির্ধারিত কিছু শর্ত রয়েছে।

সর্বোচ্চ ৩ বিষয়ের নজরে সানীর আবেদন করা যাবে। প্রতি বিষয়ের আবেদন ফি ৫০০/- টাকা। নগদ বা আইপে সেফ -এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।

স্ব স্ব বোর্ডের নিকট ফি সহ নজরে সানীর আবেদন জমা দেয়া যাবে।

কেউ চাইলে সরাসরি আল-হাইআতুল উলয়ার অফিসেও ফিসহ নজরে সানীর আবেদন জমা দিতে পারবেন।

ই-মেইলের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৭ শাউওয়াল (২৭ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর কোন আবেদন গ্রহণযোগ্য নয়।

এবছর ‘দাওরায়ে হাদিস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ৩১৯৯৯ জন। তন্মধ্যে ছাত্র ১৭,১৪৫ জন ও ছাত্রী ১৪,৮৫৪ জন। সারাদেশে ৯৯টি ছাত্র ও ১৯৫টি ছাত্রী মারকাযে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গড় পাশের হার ৮৮.৩৭।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ