বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তীব্র তাপদাহে মাদরাসা বন্ধ ঘোষণার বিজ্ঞপ্তি ছড়ানো; যা জানাল বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নামে একটি নোটিশ ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সম্বলিত একটি পেজের পিকচার ছড়িয়ে বলা হচ্ছে- 'এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাবদাহের কারণে আগামী ২৯ এপ্রিল, ২০২৪ ঈ, সোমবার পর্যন্ত বেফাকের আওতাধীন সকল মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ থাকিবে।

৩০ এপ্রিল, ২০২৪ ঈ, রোজ মঙ্গলবার হতে সমস্ত মাদ্রাসার ক্লাস শুরু হবে।'

এ বিষয়টি ভুয়া ও ফাতরামি বলে উড়িয়ে দিয়েছেন বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী

আওয়ার ইসলামকে তিনি বলেন, 'কওমি মাদরাসাগুলোতে এখন ভর্তি চলছে। শিক্ষার্থীরা ভর্তি হয়ে অনেকে বাড়ি-বাসাতেই অবস্থান করছে। এখনো ঠিকমতো হোস্টেলেও উঠে নাই। ক্লাস শুরু হতে এমনিতেই একটু সময় লাগবেই। এ মুহূর্তে বেফাক মাদরাসা বন্ধ করার ঘোষণা দেয়ার কোনো মানে হয় না'।

তিনি আরো বলেন, ওই পিকচারটা এডিট করা। কে বা কারা করছে জানা নেই। আমাদের রমজানের ছুটি বিজ্ঞপ্তি পেজটাকে এডিট করে এভাবে ফাতরামি করছে। এগুলো কখনো ভালো কাজ হতে পারে না। যারা করছে আল্লাহ তাদের হেদায়েত দিক।'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ