বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

তীব্র তাপদাহ: শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: দেশে তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি বিষয়ে সতর্ক থাকতে সকল নূরানী মাদরাসাকে পরামর্শ দিয়েছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ।

আজ রবিবার (২১ এপ্রিল ২০২৪) বোর্ডটির পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানানো হয়-

‘এতদ্বারা নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ [এন.টি.কিউ.বি] কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহের পরিচালক ও কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যমন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে সকল নূরানী মাদরাসা সমূহের ছাত্র/ছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিবেচনায় প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন অথবা ক্লাস রুটিন পরিবর্তন করে ক্লাস চালাতে পারবেন।

এবং তীব্র তাপদাহে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শ দেওয়া হলো’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ