সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


দাওরায়ে হাদিসের রেজাল্ট প্রকাশ কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের পরীক্ষা শেষ হয়েছে আজ ২৩ দিন হলো। রেজাল্টের অপেক্ষায় প্রহর গুনছেন শিক্ষার্থীরা।

কবে প্রকাশ করতে পারে দাওরায়ে হাদিসের রেজাল্ট এ বিষয়ে কথা হয় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল-এর সঙ্গে।

তিনি জানান, ‘পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি চলছে। সবকিছু গুছিয়ে আনার পর জানা যাবে কবে প্রকাশ করা যেতে পারে’।

তিনি বলেন, ‘আশা করা যায় আগামী রোববার (৩১ শে মার্চ) বলা যাবে কবে প্রকাশ করা যাবে’।  

জানা যায়, দেশের কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) পরীক্ষা শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার (১১ শাবান)।

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ৩ মার্চ রবিবার ২০২৪ (২১ শে শাবান) অনুষ্ঠিত এই পরীক্ষায় সর্বমোট ৩১ হাজার ৯ শত ৯৯ শিক্ষার্থী অংশ নেন।

পড়ুন: