রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

গাজীপুরে একদিনে ৩ স্থানে আগুন, পুড়ল গোডাউন ও বাড়িঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর জেলা ও মহানগরের তিনটি স্থানে একদিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে শতাধিক বাসা, ঝুট ও তুলার গোডাউন পুড়ে গেছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির উত্তরপাড় এলাকায় তিনটি টিনসেট কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও, এতে শতাধিক রুম পুড়ে গেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নজর দীঘি এলাকায় ভোর রাতে একটি ঝুট গোডাউনে আগুন লেগে গোডাউনের সমস্ত মালামাল পুড়ে যায়। 

এছাড়াও পুবাইলের মাঝুখান এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, আপনারা জানেন ঝুট গোডাউনের আগুন দ্রুত ছড়ায়। আমরা খবর পেয়েই ঘটনাস্থলে আসি, এসে দেখি আগুন ছড়িয়ে পড়েছে। পরে আমরা চেষ্টা করেছি আগুন যেনো না ছড়ায়, পরে আমরা চেষ্টায় সফল হয়েছি। এছাড়াও আরও দুটি স্থানে আগুন লাগে, আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ