বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ঝিনাইদহে আলেম-ওলামার সঙ্গে বিএনপির মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলেম সমাজকে অবিহত করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে ফ্যামিলি জোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা ওলামা দলের সভাপতি আল মাহাদী লিপিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। ওলামা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক এইচ এম কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু উপস্থিত ছিলেন।

সভা শেষে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃত্বে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ধানের শীষের পক্ষে হ্যান্ডবিল বিতরণ করেন নেতাকর্মীরা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ