রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুনিরকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক এস এম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হবেন ছেলে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশনে পৌঁছাযন এস এম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা এস এম মুনিরের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ