শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দরসে নেজামির আলেমদের সম্পর্কে তারেক মনোয়ারের বক্তব্য নিয়ে মুখ খুলল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি জামায়াত সমর্থিত বক্তা মাওলানা তারেক মনোয়ার দরসে নেজামির আলেমদের মসজিদ থেকে বের করে দেওয়া সম্পর্কে যে বক্তব্য রেখেছেন এ সম্পর্কে অবশেষে মুখ খুলেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটা তারেক মনোয়ারের নিজস্ব বক্তব্য, এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী সম্মানিত আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এসব কথা বলেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, ‘কয়েক দিন পূর্বে জনাব মাওলানা তারেক মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। উক্ত বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজস্ব; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কোনো সম্পর্ক নেই। তিনি ইতিমধ্যে উক্ত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামী’র ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাঁদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তাঁরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।’

প্রসঙ্গত, তারেক মনোয়ার সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দরসে নেজামীর আলেমদের ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাদের মসজিদগুলো থেকে বের করে দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যের কড়া সমালোচনা হয় কওমি অঙ্গনে। জামায়াতের এই বক্তার বেফাঁস বক্তব্য এর আগেও বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ