মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

জাতিসংঘের অধিবেশন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৮০তম অধিবেশন শুরু হয়।

এ সময় সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তারপর অধিবেশনে কথা বলবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের সরকার প্রধান। এবারও তাই হচ্ছে।

লুলা দা সিলভার পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তার বক্তব্য শুরু হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের সম্মেলনে ট্রাম্প ‘বিশ্বের লক্ষ্য’ নিয়ে কথা বলবেন।

এদিকে জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা পুনর্ব্যক্ত করতে বলেছেন তিনি। গুতেরেস বলেন, এই আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ওপরই সৃষ্টি হয়েছে জাতিসংঘ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ