মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ইসলামি বইমেলায় এসেছে মুনীরুল ইসলামের ‘প্রিয়নবীর অবাক কাহিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি বইমেলা ২০২৫ উপলক্ষে বাজারে এসেছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি, নন্দিত লেখক মাওলানা কবি মুনীরুল ইসলামের সীরাত গল্পগ্রন্থ ‘প্রিয়নবীর অবাক কাহিনি’। প্রকাশ করেছে ঢাকা বাংলাবাজরের সিদ্দিকীয়া পাবলিকেশন্স। ইসলামি বইমেলায় দক্ষিণ গেটে সাত ভাই চম্পা প্রকাশনীর ২০ নম্বর স্টলে এবং পূর্ব গেটের মাকতাবাতুল খিদমাহর ৭০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

আল্লাহ তায়ালার প্রেরিত সব নবী-রাসুল আলাইহিমুস সালামেরই কমবেশি  মুজিযা বা অবাক করা অলৌকিক কাহিনি রয়েছে।কিন্তু আমাদের প্রিয় নবী  হজরত মুহাম্মদ  সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লামের মুজিযাসমূহ অন্য নবী-রাসুলদের মুজিযা থেকে অধিক পূর্ণ ও উজ্জ্বল।

অন্য নবী-রাসুলদের সবাইকে যত  মুজিযা  দেওয়া হয়েছিল, আমাদের   প্রিয় নবী   সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা তার চেয়ে বেশি মুজিযা দেওয়া হয়েছে। অন্য নবী-রাসুলদের মুজিযা ছিল শুধু  জমিনে, কিন্তু  আমাদের প্রিয়নবীর মুজিযা ছিল জমিনে, আসমানে এবং বেহেশতে।  অন্য নবী-রাসুলদের মুজিযা ছিল নির্দিষ্ট, কিন্তু আমাদের প্রিয়নবীর মুজিযা নির্দিষ্ট ছিল না, তিনি যা ইচ্ছা করতেন আল্লাহ তায়ালা তা-ই  বাস্তবায়ন করে দিতেন।  মূলত  তিনি  নিজেই ছিলেন আপাদমস্তক  মুজিযা।

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইসব মুজিযা থেকে এই বইয়ে এমন কিছু মুজিযা বা অবাক কাহিনিই তুলে ধরা হয়েছে, যে কাহিনিগুলো ছোট বড় সব শ্রেণির পাঠকের সুখপাঠ্য হবে এবং প্রিয়নবী সম্পর্কে জানার পরিধি বৃদ্ধি করবে।

বই : প্রিয়নবীর অবাক কাহিনি

লেখক : মুনীরুল ইসলাম

প্রকাশক : সিদ্দিকীয়া পাবলিকেশন্স

প্রকাশকাল : ইসলামি বইমেলা ২০২৫

প্রচ্ছদ : হুসাইন আল হাফিজ

পৃষ্ঠা : ৯৬

মুদ্রিত মূল্য : ২০০

মোবাইল : ০১৯১২২৩৮১৮৭

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ