শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

প্রতীক আদায়ে রাজপথ কিংবা আদালতে যেতে হলে সেই পথে হাঁটবে এনসিপি: সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আইনগতভাবেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পায় বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

সারজিস আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি দৃশ্যমান ন্যায়িক বিচার দেখতে চায়। জুলাই সনদের আইনগত ভিত্তিটা চায়, যার মাধ্যমে মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে।

তিনি উল্লেখ করেন, ভারতীয় মিডিয়া প্রপাগাণ্ডা সেল তৈরি করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মন্দিরের যে খাস জমিগুলোতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়, সেগুলো অভ্যূত্থানের আগে অনেকবার ব্যবহৃত হয়েছে। পরে কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে ভূয়া জাল দলিলের মাধ্যমে সেগুলো দখলের চেষ্টা করেছে। অতীতে তারা সনাতন ধর্মাবলম্বীদেরও ব্যবহার করেছিল।

আরেএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ