শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

কুমিল্লায় পাওয়া গেল সাড়ে তিনশ বছরের পুরনো কুরআন শরিফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লায় মাত্র দেড় ইঞ্চি লম্বা, এক ইঞ্চি চওড়া এবং এক চতুর্থাংশ ইঞ্চি পুরু একটি প্রাচীন কুরআন শরিফ পাওয়া গেছে। অনুমান করা হচ্ছে, এর বয়স প্রায় ৩৫০ বছর।

কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকার প্রবীণ বাসিন্দা জামিল আহমেদ খন্দকারের (৭৫) কাছে কুরআন শরিফটি রয়েছে।

অত্যন্ত ক্ষুদ্র আকারের হওয়ায় কুরআনের অক্ষর খালি চোখে পড়া যায় না, পড়তে হয় আতশি কাচের সাহায্যে।

জামিল আহমেদ জানান, তার পূর্বপুরুষেরা ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে এসেছিলেন এবং ধারণা করা হয়, তারাই সঙ্গে করে এ কুরআন শরিফটি এনেছিলেন। বাবা আবদুল মতিন খন্দকারের মৃত্যুর পর থেকে তিনি এটি যত্নের সঙ্গে সংরক্ষণ করে আসছেন।

ঐতিহ্য গবেষক আহসানুল কবির বলেন, কুমিল্লায় মুসলিম আগমন প্রায় ৭০০ বছর আগে হলেও মুসলিম সভ্যতার বিকাশ শুরু হয় প্রায় ২৫০ বছর আগে। তখন ইয়েমেন ও মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে সাধক ও সম্ভ্রান্ত পরিবার ইসলাম প্রচারে আসেন।

জামিল আহমেদের পরিবারও প্রায় ২৫০ বছর আগে à